সারাজীবন চাঁদাবাজী করে শেষ বয়সে এসে বৃদ্ধ দাদুর মনে হলো তার দেশের জন্য কিছু করা উচিত।
তাই, তিনি তার ছেলে ও নাতি কে ডেকে পাঠালেন।
সবাই আসলে তিনি বললেন………
-> আমার বসয় তো কম হলো না! কবে চলে যাই…..! তাই আমি ভাবছি, এখন আমি দেশের সেবা করবো।
সবাই বললো….
-> সে তো খুব ভালো কথা। তা আপনি কিভাবে দেশের সেবা করবেন বলে ঠিক করেছেন?
বৃদ্ধ তার যুবক নাতির দিকে তাকিয়ে….
-> আমি আমার নাতিকে আর্মিতে ভর্তি করে দিবো……..
সবাই মুখ চাওয়াচাওয়ি করছে….এদিকে নাতির মেজাজ হট্ হয়ে গেলো….বুড়ো দেশ সেবা করবে আমাকে আর্মিতে ভর্তি করে দিয়ে…দাড়া বুড়ো তোর শখ মেটাচ্ছি……
কিন্তু, পরিবারের সবার সামনে মুখে কিছুই বললো না। মনে মনে রাগে কটমট্ করছে………
যাইহোক……বুড়োর কথা রাখতে শেষ পর্যন্ত যেতেই হলো তাকে আর্মি তে পরীক্ষা দেয়ার জন্য……
প্রাইমারী মেডিকেল টেস্ট…..চলছে…..
বুড়োর নাতিকে চেয়ারে বসিয়ে এক চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো….
-> সামনে একটা ক্যালেন্ডার আছে দেখতে পাচ্ছেন?
-> কোথায়?
-> ঐ যে দেয়ালে ঝুলানো আছে…..
-> কোন দেয়াল?
-> আপনার সামনে দেয়াল দেখতে পাচ্ছেন না?
-> না তো সামনে দেয়াল আছে নাকি????
……….ওকে ওকে…..যান, বাসায় চলে যান। চোখের চিকিৎসা করান আগে…… 😛

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Recent Posts:
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights