রক্ত দাতার কি বৈশিষ্ট্য ও কারা রক্ত দানে অযোগ্য…..

আমরা সকলেই জানি,
আমাদের শরীর নিজেই বিভিন্ন খাদ্য উপাদান থেকে রক্ত তৈরি করে । রক্তের ঘাটতি দেখা দিলে (বড় কোন অ্যাক্সিডেন্ট, বড় অপারেশন) প্রয়োজনে রক্ত নিতে হয় অন্যের শরীর থেকে।

আজকে জানবো কারা রক্ত দিতে পারবেন আর কারা দিতে পারবেন না……

রক্তদাতা Or Donor’s criteria :

  • বয়স: ১৮ – ৬০ বছর (শুধুমাত্র সুস্থ ব্যক্তি)
  • ওজন: ৪৫ কেজির বেশি (১০০ পাউন্ড)
  • হিমোগ্লোবিনের মাত্রা: ৭৫% এর বেশি (পুরুষের জন্য ১৩.৫ গ্রাম/ডেসিলিটার ও মহিলার জন্য ১২.৫ গ্রাম/ডেসিলিটার)
  • অর্থের বিনিময়ে রক্তদানকারী এড়িয়ে চলুন; স্বেচ্ছায় রক্তদানকারীকে অগ্রাধিকার দিন
  • সর্বোচ্চ ৪৫০ মিলিলিটার বা ১ ইউনিট রক্ত চার মাসের মধ্যে একবার দান করা যাবে
  • টিকা নেওয়ার তিন মাসের মধ্যে রক্তদান করা যাবে না

রক্তদানে সাময়িক অযোগ্যতা :

  • বড় অস্ত্রোপচার বা কোনো দুর্ঘটনার পর ১ বছর রক্তদান করা যাবে না।
  • ছোট অস্ত্রোপচারের ক্ষেত্রে ৬ মাস পর রক্তদানের অনুমতি দেওয়া হয়।
  • সংক্রামক রোগে আক্রান্ত হলে (যেমন: ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি) রোগমুক্তির পর নির্দিষ্ট সময় পর্যন্ত রক্তদান বন্ধ রাখতে হবে।
  • ক্যান্সার, হৃদরোগ, মৃগীরোগ বা দীর্ঘমেয়াদী রোগ থাকলে সাধারণত রক্তদান করা যায় না।
  • গর্ভাবস্থায় ও প্রসবের পর ১ বছর রক্তদান করা যায় না। স্তন্যদানের সময়ও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।
  • ট্যাটু করা বা শরীর ছিদ্র করানোর (পিয়ার্সিং) পর ৬ মাস রক্তদান করা যাবে না।
  • রক্তদানের আগে রক্তচাপ, হিমোগ্লোবিন ও অন্যান্য শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা জরুরি।
  • কোনো ওষুধ বা ইনজেকশন নেওয়া থাকলে তা রক্তদানের ওপর প্রভাব ফেলতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
  • বিদেশ ভ্রমণের পর নির্দিষ্ট দেশের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সময় রক্তদান বন্ধ রাখতে হতে পারে (যেমন: ম্যালেরিয়াপ্রবণ এলাকায় ভ্রমণ) ।

যে ব্যক্তি গত ৬ মাসের মধ্যে Drug সেবন করেছেন, তিনি রক্ত দান করবেন না। কেননা ব্যক্তি যদি নিয়মিত সেবন করেন  অভ্যাসে থাকেন,

তাহলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিত।

  • যে ব্যক্তি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, তার কাছ থেকে রক্ত গ্রহণ করা অনুচিত।

পতিতা বৃত্তিজীবী ব্যক্তি, জেলে বন্দি বা দুর্গম এলাকায় অবস্থানকারী এই সব ক্ষেত্রে রক্ত গ্রহণ না করাই স্বাস্থ্যসম্মত।

  • মানসিকভাবে অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিত নয়।
  • একবার রক্তদান করার পর ১২০ দিনের (কমপক্ষে ৯০ দিন) মধ্যে আর রক্তদান করা অনুচিত।

Dr. Rezbaul Hasan Royal

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Recent Posts:
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights