সকাল বেলা একটা টিং টিংগে লম্বা চিকন জাত নিমের গাছ হালাতে খুব কষ্ট হচ্ছিল!!!
খুব সুন্দর একটা ডাল দেখতে পাচ্ছি মেসওয়াক তৈরি করার জন্য, কিন্তু হালাতে পারছি না!!!
অনেক কষ্টে গাছের মাথাটা হেলিয়ে আনলাম!
যেই না ভাংতে যাব ডালটা আর অমনি গাছটা গেল ভেংগে!!
ধাম্ করে গাছটা বুকের ওপর নিয়ে মাটিতে পড়ে গেলাম!!!
পাতাগুলো সব মুখ মাথা ঢেকে দিল!!! মাথাটা ঝিম্ ঝিম্ করতে লাগলো!!!
শুনতে পেলাম কে জানি ছুটে আসছে আমার দিকে!!
ভাবলাম ভাল মানুষ সাহায্য করতে আসছে!!! তাই শুয়েই রইলাম! কষ্ট করে যখন আসতেছে তবে উনি ই আমাকে টেনে তুলুক!!!
ওমা সে কি ব্যাটা কাছে এসে সবচেয়ে ভাল ডালটা ভেংগে নিয়ে মেসওয়াক বানাচ্ছে!!!
আমি রাগে দু:খ্যে, বিরক্ত হয়ে হাত দিয়ে পাতা গুলা সরায়ে একটা ভয়ংকর লুক দিলাম!!!
আধাপাকা চাপ দাড়ি, যর্দা দিয়ে পান খেয়ে মুখটা বানাইছে লোহিত সাগর!!! আমার দিকে হাসি মুখে তাকিয়ে………….
-হে,হে,হে,…….বাবা ব্যাথা পাইছো?
পিত্তি জ্বলা কথা শুনে মেজাজ টা গেল সেই রকম গরম হয়ে…..
-হে,হে,হে….না!!…মজা পাইতাছি! আফনে এক কাজ করেন ঐ যে ছোট গাছ টা দেখতেছেন না? ঐ টা ধইরা ঝুইল্লা পড়েন!
শালা বুইঢ্যা হালা…………..হে,হে,হে….
Dr. Rezbaul Hasan