মেডিকেল জোক্স


এক বন্ধু ফোন দিয়েছে….
ভালোমন্দ জিজ্ঞেস করার পর সমস্যার কথা বললো…..
তার, বাবার এমন সিচুয়েশন যে হসপিটালাইজেশন অতিবো জরুরি হয়েছে। ১০ টা মিনিট ও লেট করা ঠিক হবে না।


সে, ঐ ঘুরিয়ে পেচিয়ে বলে কিনা, বাসায় কি করা যাবে, সেটা বল্? বাবার বয়স হয়েছে, এদিকে আবার করোনা মহামারী চলছে, সব মিলে…..বুঝতেই পারতেছিস।


এইতো গেলো মেজাজটা খারাপ হয়ে। ওর বাবা স্ট্রোক (হিস্ট্রি তে পরিষ্কার মনে হচ্ছে) করেছে,


এখন, স্যালাইন দিতে হবে, নাকে নল্ দিয়ে খাওয়াতে হবে, প্রস্রাবের রাস্তায় নল্ দিতে হবে…..আরো অনেক কিছু। এগুলো বাসায় সম্ভব????


সিটি-স্ক্যান করাতে হবে। শুনেই….সে ফাউল একটা কথা বলে উঠলো….এই টেস্ট সেই টেস্ট…..হাতে টাকা পয়সা নেই…..


তোর মতো কুলাঙ্গার কে জন্ম দিয়ে আঙ্কেল যে ভুল করেছেন তার পরিণাম তো তাকে ভোগাতেই হবে…….


সম্পর্ক নষ্ট হবে জন্য কিছুই বললাম না। শুনেছি সে নাকি বিয়ে করেছে……জানিনা, সেও সামনে তারমতোই কুলাঙ্গার জন্ম দিবে কিনা…..

(কর্মের ফলটা তো তাকে পেতেই হবে একসময়)


তাই জিজ্ঞেস করলাম……


-> আচ্ছা তুই কোনো গাধাকে বিয়ে করলি না কেনো?

আরে কিসব বলিস? মানুষ হয়ে গাধাকে বিয়ে করবো নাকি?


এক্সাক্টলি, এই চিন্তাটা তোর বউ করলো না কেনো?


Dr.Royal

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Recent Posts:
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights