শিক্ষনীয় জোক্স

একজন লোক অনেক বড় অার্টিস্ট হতে চাইলো এবং সে এটাও চাইলো যে মানুষ যেনো ভূলগুলো ধরিয়ে দেয়।
তাই সে, একটি সুন্দর ছবি আঁকলো এবং তা রাস্তার পাশে রেখে দিয়ে…. নিচে লিখে দিলো…এই ছবিটিতে কি কি ভুল আছে তা দাগিয়ে দিন।
সন্ধ্যার দিকে যখন সে ছবিটি আনতে গেলো, সে খুব কষ্ট পেলো এটা দেখে যে, সেই ছবিটির পুরোটাই দাগানো।
খুব মন খারাপ করে, ফিরে এসে অারো ভালো করে ছবি আঁকলো….এবং একিভাবে রেখে এলো রাস্তার পাশে।
কিন্তু, এবারও ঐ একি ঘটনা ঘটলো।
সে, খুব মন খারাপ করলো এবং চিন্তা করলো তার দ্বারায় আর্টিস্ট হওয়াটা ইম্পসিবল। তাই সে অন্যকিছু করবে বলে স্থির করলো…..
ছেলেটির মন খারাপ দেখে, তার বাবা কারণ জিজ্ঞেস করলে সে সব খুলে বললো। তখন বাবা বললো, তুমি আর একটি ছবি আঁকো আজকে। ছেলেটি রাজি হলো না, কিন্তু বাবা তাকে উৎসাহ দিলো।
ছবি আঁকা শেষ হলে, বাবা বললো চলো রাস্তার সেই জায়গাটিতে যেখানে তুমি আগের ছবি দুটি রেখেছিলে।
তারা এবারও নতুন ছবিটি সেখানেই রাখলো এবং নিচে লিখে দিলো……
“”” ছবিটিতে কি কি ভুল আছে তা ঠিক করে দিন। নিচে রং ও তুলি রাখা হলো”””
এরপর……সন্ধ্যায় ছেলেটি ছবিটি আনতে গেলো এবং খুব অবাক হলো দেখে যে….ছবিটি যা ছিলো তাই আছে। অর্থাৎ…কেউ ছবিটির ভুলও ধরেনি, ঠিকও করেনি।
উপরের এই রূপক গল্পটি সবার জীবনে সত্য…
আপনি একটি কাজ যতো সুন্দর করেই করুন না কেনো? অনেকেই সেটার ভুল বের করে দিবে। কিন্তু সুধরে দেয়ার মতো যোগ্যতা ….তাদেরও নাই।
এছাড়া, আপনি একা সব মানুষকে কখনোই খুশি করতে পারবেন না। আপনার কাজটিকে কেউ ভালো বলবে, কেউ খুশি হবে….আবার আপনার অজান্তেই অনেকগুলো হেটার্স তৈরি হয়ে যাবে……

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Recent Posts:
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights