সেবোরেইক ডার্মাটাইটিস (Seborrheic Dermatitis)..

সেবোরেইক ডার্মাটাইটিস (Seborrhoeic Dermatitis)

ত্বকের একটি সাধারণ সমস্যা যা সাধারণত ম্যালাসেজিয়া ফারফার (Malassezia furfur)

নামক এক ধরনের ছত্রাক (Fungus) দ্বারা মাথার ত্বকে হয়ে থাকে।

এতে আঁশযুক্ত বা খোসা ওঠা দাগ (scaly or crusted patches) দেখা যায়।

এছাড়া ত্বকের তৈলাক্ত অংশ যেমন—

  • মুখমণ্ডল (Face)
  • ভ্রু (Eyebrow)
  • চোখের চারপাশে
  • নাকের পাশে
  • কানের আশেপাশে আক্রান্ত হতে পারে।

মাথার ত্বকের (Scalp) জন্য চিকিৎসা পদ্ধতি……

->কেটোকোনাজল (Ketoconazole) শ্যাম্পু (যেমন: ড্যান্সেল) ব্যবহার করা যেতে পারে।

সেলেনিয়াম সালফাইড (Selenium sulphide) এবং টপিকাল কর্টিকোস্টেরয়েড (mild স্টেরয়েড) ও দেওয়া যেতে পারে।

শরীর বা মুখমণ্ডল আক্রান্ত হলে

•টপিকাল কেটোকোনাজল শ্যাম্পু (Dancel Shampoo) দিয়ে গোসল…..

•টপিকাল Mild steroid অল্প সময়ের জন্য ব্যবহারে খুব ভালো কাজ করে।

পুনরায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

শ্যাম্পু কিভাবে ব্যবহারের নিয়ম..

কেটোকোনাজল শ্যাম্পু (Ketoconazole Shampoo) ব্যবহারের নিয়ম….

….গোসলের সময় মাথায় শ্যাম্পু দিয়ে ভালোভাবে ফেনা তৈরি করে ৫-১০ মিনিট রেখে দিতে হবে।

এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

১ দিন পর পর ব্যবহার করা যেতে পারে।

যদি বারবার সংক্রমণ হয় (recurrence) তবে প্রয়োজনে এর চেয়ে বেশি দিন ব্যবহার করা যেতে পারে।

সেবোরেইক ডার্মাটাইটিস (SD) ও সোরিয়াসিস (Psoriasis) অনেক সময় গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে।

সেবোরিক ডার্মাটাইটিস সাধারণত কপালের ওপর চুলের শুরু বরাবর যে রেখা (Hair line)

অতিক্রম করে মুখের দিকে ছড়িয়ে পড়তে পারে।

কিন্তু সোরিয়াসিস সাধারণত চুলের শুরু বরাবর রেখা (hair line) অতিক্রম করে না।

সোরিয়াসিসের রোগীর পারিবারিক ইতিহাস (family history) থাকতে পারে।

হাত ও পায়ের জয়েন্টের উল্টো দিকে (Extensor surface of limb) আক্রান্ত স্থান দেখা যায়।

ত্বক শুষ্ক ও লাল আঁশযুক্ত (Dry & Red or silvery scale) হয়।

সোরিয়াসিসের উপরের প্ল্যাক বা আঁশটি একটু তুলে ফেললে অনেক সময়

খুব অল্প রক্তপাত (Bleeding) বা রক্ত বিন্দু বের হতে দেখা যায় (Red scale), যাকে Auspitz sign) বলে।

যা সেবোরিক ডার্মাটাইটিসে (SD) দেখা যায় না।

Dr. Rezbaul Hasan
MBBS(RU), MCGP, PGT, DOC, MPH

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Recent Posts:
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights